1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

ধানের শীষে ভোটের অপেক্ষায় আছে জনগণ : মোশারফ

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ দেখেছেন

জয় ফেমাস সাদ্দাম, বগুড়া: শেখ হাসিনার ক্ষমতাচ্যুতে আওয়ামী লীগ সরকার পতনের পর বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দলীয় কার্যক্রমে সরব হয়েছে বিএনপি। নেতারা নিয়মিত সভা-সমাবেশ, মিছিল ও তৃণমূলে মতবিনিময় করছেন। সাবেক নেতাকর্মীদের চাঙা করতে নানামুখী পদক্ষেপ নিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।

গত মঙ্গলবার নন্দীগ্রাম ফিলিং স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে বিএনপির বর্তমান ও সাবেক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বগুড়া বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক সভাপতি আহসান বিপ্লব রহিম, সাবেক সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সুশান্ত সরকার শান্ত, সাবেক চেয়ারম্যান শামছুর রহমানসহ শতাধিক সাবেক নেতা উপস্থিত হন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে ধানের শীষে ভোটের অপেক্ষায় আছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণ স্বাধীনতার অধিকার ফিরিয়ে এনেছে। নন্দীগ্রাম উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, মেহেদী হাসান প্রকৃতি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ। এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল ইউনিটের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.