1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের চার দিন পর খুরশিদার লাশ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ দেখেছেন

কাইয়ূম শরীফঃ গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের চারদিন পরে পুকুর থেকে খুশিদা আক্তার (৩৭) নামে এক নারীর দুই পায়ে ইট বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) বিকালে মুকসুদপুর পৌরসভার নগর সুন্দরদী গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন গোরস্থান পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর তারিখে ঐ নারী বাড়ি থেকে নিখোঁজ হয়। খুশিদা আক্তার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুর রহমান ও মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায়, ২১ তারিখ বিকাল থেকে খুশিদা আক্তার নিখোঁজ হয়। আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা পুকুর থেকে পঁচা গন্ধ পেয়ে পুকুর পাড়ে গেলে মরদেহটি ভাসতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, নিখোঁজের চারদিন পরে নগর সুন্দরদী গ্রামের একটি পুকুর থেকে ঐ নারীর পাঁ বাধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে প্রকতৃ ঘটনা জানাযাবে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.