পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১১১০ ঘটিকায় ৪২ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ চান্দেরহাট বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় (সীমান্ত পিলার ৩৩৪/৬-এস) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের কোনাপাড়া নামক গ্রামে ভারতীয় এ্যাডহক ৬৩ বিএসএফ ব্যাটালিয়ন, মধ্যগৌরিপুর বিএসএফ ক্যাম্পের সদস্য নম্বর-১৩০৮১৪৭৫ কনস্টেবল অপু কুমার দাশ (৩২) আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় জনসাধারণ তাকে আটক করতঃ বিজিবি টহল দলকে সংবাদ দেয় এবং তাৎক্ষণিক বিজিবি টহল দল ঘটনাস্থলে গমণ করে স্থানীয় জনসাধারণে নিকট হতে আটককৃত বিএসএফ সদস্যকে উদ্ধার করতঃ বিজিবির হেফাজতে রাখে। পরবর্তীতে সীমান্ত পিলার ৩৩৪/৬ এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিএসএফ সদস্যকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ১৬৪০ ঘটিকায় বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি এর পক্ষে কর্নেল মোঃ আরিফুল হক, পিএসসি, সেক্টর কমান্ডার, দিনাজপুর সেক্টর ও লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এবং বিএসএফ এর পক্ষে ইস আউল, ডিআইজি, কিশানগঞ্জ সেক্টর ও অলক ভূষন, ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, এ্যাডহক ৬৩ বিএসএফ ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন।