1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা

পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক পেলো বোয়ালখালীতে ৮৮ নারী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রাম বোয়ালখালীতে  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের  আওতায় ৮৮ জন নারী কর্মীদের মাঝে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) উদ্যেগে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) প্রকল্পের আওতায় নারী কর্মীদের হাতে সনদপত্র ও চেক প্রদান করা হয়েছে।

এতে উপজেলা প্রকৌশলী মো.রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ, সাংবাদিক রাজু দে, পূজন সেন ও দেবাশীষ বড়ুয়া রাজু।

উপজেলা প্রকৌশলী মো.রেজাউল করিম জানান, আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় ৯০ নারী কর্মী উপজেলার ৯টি ইউনিয়নের কর্মরত ছিলেন। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেন ও অপর একজন চাকুরি থেকে অব্যাহতি নিয়েছেন। এ প্রকল্পটি ২০২০ সালে ১ জুন শুরু হয় এবং ২০২৪ সালে ৩১ মে শেষ হয়।
দৈনিক ২৫০ টাকা বেতনে নারী কর্মীরা এ প্রকল্পে নিয়োজিত ছিলেন। জনপ্রতি দৈনিক ১৭০ টাকা বেতন প্রদান করা হলেও ৮০ টাকা করে সঞ্চয় হিসাবে জমা রাখা হতো। যা প্রকল্পের মেয়াদ সম্পন্ন হওয়ায় ৪ বছরের সঞ্চয় এক সাথে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এসময় কর্মজীবনের অনুভূতি ব্যক্ত করেন
লক্ষী সর্দার,  বাবলী সরকার,  আমেনা খাতুন ও পাখি বেগম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.