মোঃ মোক্তার হোসাইনঃ ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রহিমু, ইয়া রাহমাতাল্লিল আলামিন,। ১২ই রবিউল আউয়াল আখেরি নবী হযরত আহমদ মোস্তফা, মোহাম্মদ মোস্তফা (সাঃ) এর এই ধরাধামে আগমন, তিরোধান দিবস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে এক বিশাল দ্বীনি জলসার আয়োজন করা হয়।
২৩ সেপ্টেম্বর সোমবার বাদ মাগরিব থেকে সারারাত এবাদত বন্দেগি মধ্যে কুতুববাগ দরবার শরীফের সদরদপ্তর ঢাকা ফার্মগেটে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর অনুষ্ঠানে পাক দরবারে কুতুববাগ দরবার শরীফের পীর ও মোর্শেদ খাজাবাবা হযরত সৈয়দ জাকির শাহ বলেছেন, আখেরী নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ অনুসরণের মধ্য দিয়ে ইসলামের প্রকৃত আদর্শ বাস্তবায়ন করা সম্ভব। আমাদের অশান্তির পৃথিবীতে শান্তির সুবাতাস আনতে হলে রাসূলে কারীম (সাঃ)এর মানবপ্রেমের পথে চলতে হবে। মোনাজাতের আগে দেওয়া বয়ানে তিনি এসব কথা বলেন। সারাদেশ থেকে আসা হাজার হাজার ভক্ত আশেকান জাকেরানগণের উপস্থিতিতে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে শরীয়ত, তরিকত হাকিকত,মারেফত বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। দরুদ ও মিলাদ কিয়ামের মাধ্যমে রাসূল (সাঃ) এর প্রতি ছোয়াবরেসানী শেষে বাংলাদেশ ও বিশ্ববাসীর শান্তি-কল্যান ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর ও মোর্শেদ খাজাবাবা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী পীরকেবলাজান।