1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

আলফাডাঙ্গায় ডা: নাজমুল হাসানের পদত্যাগের দাবিতে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ দেখেছেন

আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসানের পদত্যাগের দাবিতে ৩য়বার বিক্ষোভ করেছে উপজেলার ছাত্র সমাজ। সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ডা: নাজমুল হাসানের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন শ্লোগান ও তার অনিয়ম-দুর্নীতি তুলে ধরে বক্তব্য দেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর পদত্যাগের দাবিতে হাসপাতাল ঘেরাও করার কথা শুনে ১১ সেপ্টেম্বর জরুরি ভিত্তিতে এক সপ্তাহের ছুটি নিয়ে রাতে হাসপাতাল ছেড়ে চলে যান ডা: নাজমুল। গোপন সূত্রে শিক্ষার্থীরা জানতে পারে ২১ সেপ্টেম্বর ডা. নাজমুল হাসান এক সপ্তাহ ছুটি শেষ করে পুনরায় হাসপাতালে যোগদান করেছেন। এ সংবাদের ভিত্তিতেই শিক্ষার্থীরা ফের বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ডা. নাজমুল হাসান পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পদত্যাগ ও অনিয়মের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন ক্লিনিক মালিক বলেন, ‘নাজমুল হাসান আমাদের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। না দিলে ক্লিনিক বন্ধের হুমকি দিতেন।’ এছাড়া দীর্ঘ ১২ বছর ধরে এই হাসপাতালে চাকরির সুবাদে সব ধরনের অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সকে।
এ ব্যাপারে ফরিদপুর সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, ‘ডা. নাজমুল হাসান আর আলফাডাঙ্গা হাসপাতালে চাকরিতে যাবেন না। তাকে অন্য জায়গায় বদলী করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.