1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ফাঁসিসহ জেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ দেখেছেন

সুনামগঞ্জ প্রতিনিধি: ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ফাঁসির দাবিতে পাশাপাশি জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডের বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ইকবাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক কালারচান মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সুহেল মিয়া, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু, সাংগঠনিক সম্পাদক আহাদ জুয়েল, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ তারেক মিয়া সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীরা তাদের দাবির প্রেক্ষিতে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেই হামলায় জেলার প্রায় শতাধিকের উপরে শিক্ষার্থীরা আহত হয়। আমরা দাবি জানাই সাবেক পরিকল্পনা মন্ত্রীর ফাঁসি সহ জেলা আওয়ামীলীগের হুকুমদাতা সভাপতি নুরুল হুদা মুকুট,সাধারন সম্পাদক নোমার বখত পলিন এবং সাবেক আরো তিন এমপি যারা ঐদিন শিক্ষার্থীদের উপর গুলি ও হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যতায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.