মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা পল্লী প্রাণী প্রাথমিক চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি,মোঃশাহজান আলীর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহর তত্ত্বাবধানে রবিবার ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় পল্লী প্রাণী প্রাথমিক চিকিৎসক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলার নবাগত ভেটেরিনারী সার্জন(vs)তুষার আহমেদ কে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি,নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, আনারুল ইসলাম, কিচক ইউনিয়নের সভাপতি,ফরিদুল ইসলাম ফারুক, আতিক,মনাইম হোসেন, শাহ জামাল(শাওন), মাশকুরুল ইসলাম,শরিফুল, বায়োজিদ,কামরুল, নাহিদ, আব্দুল মজিদ, আইজুল,আলআমিন,রাকিব, ফারুক,রাম কুমার সহ প্রমুখ।