1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

মাধবপুরে ছাত্র আন্দোলনের নাশকতার মামলায় আসামী হলেন ৫ সাংবাদিক

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ দেখেছেন

নাহিদা আক্তার পপি: হবিগঞ্জের মাধবপুরে বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হট্টগোলে ভাঙচুর ও মারামারির ঘটনায় ৫ জন সাংবাদিককে আসামী করা হয়েছে। জানা গেছে, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনার জেরে দায়ের করা মামলায় আসামী হয়েছেন-দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ অলিদ মিয়া, দৈনিক সংবাদ এর মোঃ এরশাদ আলী, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শংকর পাল চৌধুরী, দৈনিক জননী প্রতিনিধি মোঃ নাহিদ মিয়া ও হবিগঞ্জের বাণী মিজানুর রহমান।

গত ১৯ সেপ্টেম্বর মাধবপুর থামায় রুজু হওয়ায় ৩০ নং মামলায় সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মোঃ মাহবুব আলীকে প্রধান আসামী করে ৪৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের চান মিয়ার ছেলে আমিনুর রহমান।

এ ব্যাপারে মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ওই মামলার আসামী হওয়া আমাদের সময়ের প্রতিনিধি মোহাম্মদ অলিদ মিয়া বলেন, সাংবাদকর্মিদের বরাবরই বলির পাঠা বানানো হয়।সাংবাদিকদের মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রনোদিতভাবে আসামী করে হয়রানী হীন মনমানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে। সাংবাদিকদের হয়রানী ও মামলা থেকে বাদ দিয়ে মুক্ত সাংবাদিকতা বিরোধী এই বৈষম্য দূর করার দাবী জানাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একজন বিএনপি নেতা জানান, এই সাংবাদিকরা অনেকেই স্বৈরাচারী সরকারের বেশি সাংবাদিকতা করতো।তারপরেও তাদেরকে মামলায় আসামি করা এটি আইনগত বিষয় আমার কিছু বলার নেই।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,
৪৬ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।অত্যন্ত গুরুত্বের সাথে মামলার প্রত্যেকটা বিষয় তদন্তে আমরা সচ্চার রয়েছি।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিয়েনটেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান,সাংবাদিকরা সমাজের আয়না।কেউই আইনের উর্ধ্বে নয় এটাও সত্য।তবে পেশাগত সাংবাদিকদের মামলায় আসামি করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন কাম্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.