1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

সুনামগঞ্জের জগন্নাথপুরের কুবাজপুর গ্রামে মৃত শাহ-নেওয়াজের বসতবাড়িতে হামলা ভাংচুর লুটপাঠের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ দেখেছেন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামে মৃত শাহনেওয়াজ চৌধুরীর বসত বাড়িতে হামলা ভাংচুর লুটপাঠ ও চাদাঁ দাবীর প্রতিবাদেএবং দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে স্থানীয় শিবগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকায় দুইশতাধিক লোকজন অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন ভূক্তভোগী মৃত শাহনেওয়াজের সহধর্মিনী সুহেনা চৌধুরী,রুবন চৌধুরী,ছবির মিয়া,নিজাম মিয়া,সুহেল মিয়া,খলিল চৌধুরী,রিজু মিয়া,প্রবীর দাস প্রমুখ।

বক্তারা বলেন,কুবাজপুর আহমদাবাদ গ্রামের মৃত শাহনেওয়াজ চৌধুরী এলাকায় একজন দানবীর লোক হিসেবে পরিচিত ছিলেন ।ছিলেন তিনি গত প্রায়ি একবছর পূর্বে মারা যাওয়ার পর থেকে তার সহায় সম্পত্তি দখলে নিতে কুবাজপুর গ্রামের আফাজ চৌধুরী,এনামুল হক গংরা চলতি মাসের ২ সেপ্টেম্বর মৃত শাহনেওয়াজ চৌধুরীর সহধর্মিনী সুহেনা চৌধুরীর বাড়িতে এসে ১০ লাখ টাকা চাদাঁ দাবী করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় আফাজ চৌধুরী ও এনামুল গংরদের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা গত ৩ সেপ্টেম্বর সুহেনা চৌধুরীর বসতভিটায় হামলা ভাংচুর ও লুটপাঠ ও সুহেনাকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তারা ঘরে রক্ষিত ১২ ভরি স্বর্ণালংকার,নগদ দেড়লাখ টাকা, আসবাবপত্র নিয়ে চলে যায়। এ ঘটনায় মৃত শাহ নেওয়াজের সহধমিনী সুহেনা চৌধুরী বাদি হয়ে গত ১৬ সেপ্টেম্বর কুবাজপুর গ্রামের মৃত তছর উদ্দিন চৌধুরীর ছেলে আফাজ চৌধুরী,হামিদ মিয়ার ছেলে ,এনামুল হক,মৃত শফিক চৌধুরীর ছেলে রাজিব চৌধুরী,সহোদর রাহিম চৌধুরী,নুর হেকিম,ইউসুফ মিয়া,শাফর মিয়ার ছেলে দিলফর মিয়া,সহোদর সাইফুল মিয়া,মৃত নুর আলীল ছেলে আলাল মিয়া,রমাপতিপুর গ্রামের রোয়াব উল্ল্যাহর ছেলে হাছন,তিলকপুর শাহারপাড়ার আব্দুল খালিক মিয়ার ছেলে আবুল মনসুর মুর্শেদ এই ১১ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -০৭ ।সুহেনা চৌধুরীর তিন ছেলে সন্তান হলেও তারা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন।

বক্তারা অবিলম্বে ঐ সকল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তাার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.