ফরিদপুর, পাবনা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামি হাদল ইউনিয়ন শাখার উদ্দোগে সীরাতে রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও আহতদের সুস্থ কামনায় দোয়া ও আলোচনা সভা হাদল ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মোঃ ইকবাল হোসেন সেক্রেটারী বাংলাদেশ জামায়াত ইসলামি পাবনা জেলা শাখা, বিশেষ অতিথি সহঃঅধ্যাপক মাওলানা মোঃ আঃ গাফফার খান সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামি পাবনা জেলা শাখা, সহঃঅধ্যাপক মাওলানা মোঃ আলী আছগর সাবেক আমীর বাংলাদেশ জামায়াত ইসলামি ভাঙ্গুড়া উপজেলা শাখা, মোঃ সাপিনুর ইসলাম সাবেক আমীর বাংলাদেশ জামায়াত ইসলামি ফরিদপুর উপজেলা শাখা,মাওলানা আবু তালেব আমীর বাংলাদেশ জামায়াত ইসলামি ফরিদপুর উপজেলা শাখা, মোঃ আঃহাই আল রাজী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামি হাদল ইউনিয়ন শাখা,মাওলানা মোঃ জহুরুল ইসলাম সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামি ফৈলজানা ইউনিয়ন শাখা, মাওলানা নকীবুল ইসলাম সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামি লক্ষীপুর ইউনিয়ন শাখাসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত শিবিরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ আনছার আলী, সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ হাফিজুর রহমান তারেক।