1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

“বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন” শীর্ষক সেমিনার কৃষক ও কৃষিই দেশের স্থিতিশীলতার ভিত্তি -ড. মুহাম্মদ আবদুর রব

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ২১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় মাসিক ইতিহাস অন্বেষার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌদুরী হলে “বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল। বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন যথাক্রমে দিগন্ত মিডিয়া কর্পোরেশন এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও আহছানিয়া মিশনের নির্বাহী কমিটি সদস্য শিব্বির মাহমুদ, ফ্রেন্ডস অব গ্রামীনের সদস্য সচিব (বাংলাদেশ চ্যাপ্টার) রেদওয়ান হোসেন, ডুয়েট এর সাবেক ডীন ড. আবদুল মান্নান, কৃষিবিদ গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ ড. মোঃ আলমগীর এবং হক ভয়েস এর প্রতিষ্ঠাতা কর্ণেল (অবঃ) আবদুল হক।

অনুষ্ঠান পরিচালনা করেন ইতিহাস অন্বেষার সহকারী সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস অন্বেষার সম্পাদক ও প্রকাশক এস এম নজরুল ইসলাম।

মূল প্রবন্ধে ড. আলী আফজাল প্রথমেই স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য বিপ্লবী ছাত্র যুব জনতাকে অভিনন্দন জানান, আন্দোলনে শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি কৃষিখাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক ২৮টি প্রস্তাব পেশ করেন তন্মেধ্যে গুরুত্বপূর্ণ হলো- সরকারকে কৃষিতে বিনিয়োগ করতে শিল্পপতিদের উৎসাহিত করতে হবে এবং ঐতিহ্যবাহী কৃষিকে আধুনিক কৃষি-শিল্প ভিত্তিক কৃষি-খাদ্য ব্যবস্থায় পরিনত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞবৃন্দ বাংলাদেশের কৃষিখাতের সাফল্য, সম্ভাবনা ও যথাযথ অগ্রগতি না হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে বিশ্লেষন করেন। অন্যান্য বক্তারা কৃষি উন্নয়নে নিজ নিজ অভিজ্ঞতার আালোকে পরামর্শ প্রদান করেন।

সভাপতির বক্তব্যে এস এম নজরুল ইসলাম বলেন, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অনুপস্থিতি, মধ্যস্বত্ত্ব ভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ব দূর করে কৃষি ও কৃষকের উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা প্রনয়ন ও যথাযথ বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.