1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান

১০ম গ্রেড বাস্তাবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ দেখেছেন

মো: নূরুল আমিন,কলাপাড়া প্রতিনিধি: ১০ম গ্রেড বাস্তাবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, মীর আলামিন, ইমাম হোসেন, আরিফুর রহমান, আক্তারুজ্জামান আলামিন, রুবাইয়াত ইসলাম বিশ্বাস, রেজাউল করিম, ইউসুফ আলী, হুমায়ুন কবির, মিজানুর রহমান, মোসা.সুমি, নাজমুন নাহার, শাহিনুর বেগম, আফজাল হোসেন, জান্নাতুল ফেরদৌসি প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বদরুদ্দোজা সৈকত বিশ্বাস ও গাজী জামাল।
প্রধান উপদেষ্টা ড: ইউনুস এর দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীর ক্ষেত্রে ১০ম গ্রেড বাস্তাবায়ণের দাবীতে ২০২১ সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। নিজের মেরুদন্ড সোজা না থাকলে জাতির মেরুদন্ড সোজা রাখব কি করে ? তারা আরও বলেন, শিক্ষা ও শিক্ষক কখনও অবহেলিত থাকতে পারে না। প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক কিংবা সমমান। অথচ বেতন গ্রেড ১৩ তম। একই যোগ্যতায় পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ও ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন দশম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার বেতন পাচ্ছেন দশম গ্রেডে। একজন ড্রাইভারের বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে।অথচ জাতির বিকের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন পাচ্ছেন ১৩ তম গ্রেডে যা নিতান্তই বৈষম্য। উল্লেখ্য সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই দাবীতে আন্দোলন কর্মসূচী পালন করে আসছে। এরই অংশ হিসাবে কলাপাড়া উপজেলায় ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রায় ৮শত শিক্ষকদের পক্ষ থেকে এ কর্মসূচী আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.