মোঃ আইয়ুব আনছারী, পীরগঞ্জ প্রতিনিধি: ১০ নং জাবরহাট ইউনিয়ন এলাকায় দানাজপুর সিমান্ত ফাঁড়ী বিওপি ১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার সময় রাত অনুমান ০৯ ঘটিকায় সরকারি পাঁকা রাস্তায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে গোপন সংবাদ ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২) বিজিবি সদস্য রা ২ জন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি কে (১) মোঃ আকরাম হোসেন পিতা মোঃ ইসমাইল হোসেন (২) মোঃ মুন্না হোসেন পিতা মৃত জাহাংঙ্গীর আলম সাং চন্দ্ররা, রণশিয়া,পীরগঞ্জ, ঠাকুরগাঁও সহ ১০ পিস ভারতীয় মদ, ২ টি মোবাইল ও ১ টি মোটরসাইকেল আটক করেছে বলে জানিয়েছেন দানাজপুর ক্যাম্প কমান্ডার মোঃ রেজাউল ইসলাম। এবং পীরগঞ্জ থানায় মামলা রুজু করেন মামলা নং ২২/২০২৪ তাং ১৯/০৯/২০২৪। আরও অত্র এলাকার মানুষ বলেন যে আকরাম হোসেন প্রকৃত মাদক ব্যবসায়ী,ঠাকুরগাঁও আদালতে মামলা রয়েছে এবং এরা চোরাকারবারি, মানব পাচার, মাদক বড় ব্যবসায়ী।