মো: মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ প্রেসক্লাবে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২০ শে সেপ্টেম্বর বিকালে বুড়িগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে ইমরানুল হক এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ সভাপতি জাহিদুল ইসলাম, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রনি, কোষাধ্যক্ষ পলাশ মন্ডল, নির্বাহী সদস্য মাসুদ রানা, মেহেদী হাসান, হাবিবুর রহমান মিস্টার।