শাহাদাৎ হোসেন সরকারঃ জমকালো আয়োজনে কাশিমপুর থানা প্রেসক্লাবের বনভোজন ও মিলনমেলা সম্পূর্ণ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানার মধ্য বারেন্ডায় অন্যরকম পার্কে কাশিমপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী জমকালো আয়োজনে বনভোজন ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এসময় কাশিমপুর থানা প্রেসক্লাব সৃজনশীল সাংবাদিকতায় এবং একাত্মতায় বিশ্বাসী কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসান সরকারের আমন্ত্রণে আশুলিয়া সহ গাজীপুর মহানগরের এক ঝাঁক প্রবীণ ও নবীন সাংবাদিকদের মিলন মেলায় পরিপূর্ণ হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মারুফ হোসেন সাধারণ সম্পাদক কাশিমপুর থানা প্রেসক্লাব ও বিপ্লব হোসাইন ফারুক , আইন বিষয়ক সম্পাদক কাশিমপুর থানা প্রেসক্লাব।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ শাহাদাত হোসেন সরকার সাংগঠনিক সম্পাদক কাশিমপুর থানা প্রেসক্লাব এবং ইউসুফ আলী খান দপ্তর সম্পাদক কাশিমপুর থানা প্রেসক্লাব।
এসময় আরো উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন সাজু সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জামাল আহমেদ,কোষাধক্ষ সাহাজ উদ্দিন সুমন,প্রচার সম্পাদক সহ সকল সদস্য বৃন্দু প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ শওকত হোসেন সরকার,।
জাহিদুল হাসান,অফিসার্স ইনচার্জ কাশিমপুর থানার ও অন্যরকম পার্কের স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহম্মেদ, সাংবাদিক ইয়াছিন মিয়া, জয় আহমেদ, সিফাত মাহমুদ ফাহিম, কাশিমপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ মোবারক, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম সহ কাশিমপুর থানা প্রেসক্লাবের শাকিল আহমেদ সুজন, হাবিবুল বাসার সুমন, হাসমত হাসু, সোহরাব হোসেন, জসিম উদ্দিন, আরমান হোসেন, ইউসুফ আহমেদ তুষার, সেলিম রেজা, নাজমুল ইসলাম, দীপ্তি খাতুন, আল মঞ্জুর সরকার সহ সকল সদস্যবৃন্দ।
কাশিমপুর থানা প্রেসক্লাবের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের পর দুপুরের মধ্যভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।