এস এম শহিদুল ইসলাম বাবলু: পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় কালীগঞ্জ থানাধীন ০৪ নং দলগ্রাম ইউপির দক্ষিণ দলগ্রাম মৌজাস্থ বুকগুলা ব্রীজের দক্ষিণ পার্শ্বে জনৈক মোঃ আজিজুল ইসলাম এর মুদি দোকনের সামনে দলগ্রাম হইতে কাকিনা গামী পাকা রাস্তার উপর যানবাহন চেকিং ডিউটি করা কালীন দলগ্রাম বাজারের দিক হইতে কাকিনা গামী একটি ব্যাটারী চালিত অটো ইজিবাইক তল্লাশী করিয়া মোছাঃ নাছিমা বেগম ওরফে নাছি, স্বামী- মোঃ আজিত @ বাবু, পিতা-মৃত আনসার আলী, মাতা-মোছাঃ রাহেনা বেগম, সাং-উত্তর দলগ্রাম (বড়ন্তর),ইউনিয়ন-দলগ্রাম,থানা-কালীগঞ্জ, জেলা লালমনিরহাট এর ডান হাতে থাকা একটি স্কুল ব্যাগ এর ভিতর হইতে ৫০ (পঞ্চাশ) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল গুলি জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ও মাদকদ্রব্য বিক্রয়ে সহযোগী পলাতক আসামী মোঃ আমিনুর ইসলাম,পিতা-মোঃ আহম্মদ আলী@ বেকারী, সাং-উত্তর জাওরানী (বটতলা), থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাটদ্বয়ের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা নম্বর ১১, তারিখ- ১৬/০৯/২০২৪ খ্রীঃ, ধারা- ৩৬(১) সারনীর ১৩(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।
উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ নুরুল হক সরকার ও তার সঙ্গীয় টিম।