1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র সিলেটের ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ দেখেছেন

মোঃ আব্দুল কাদির রাজু, দক্ষিণ সুরমা, সিলেট : বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র সিলেটের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরতলীর মাসুক বাজারের পশ্চিম দর্শা গ্রামের গরীব, অসহায় ও দুস্থ রোগীদের বিনা খরচে সেবা প্রদানের জন্য দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সিলেট ইনক্লুসিভ আই হসপিটাল (সাবেক সিলেট আধুনিক চক্ষু হাসপাতাল) এর সহযোগিতায় ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় এ ক্যাম্পে পরিচালিত হয়।
বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র সিলেটের সভাপতি আবজল আহমেদের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক আল ফাহিম এর পরিচালনায় ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মসজিদ আল জামাতুল মুসলিম বাংলাদেশ নর্থাম্পটন, ইউকের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবু বকর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, গোলাম আকবর, সহসভাপতি, বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফিজ আশরাফ ও আব্দুশ শাফী মোহাম্মদ।
ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক সোহেল আহমদ, সিলেট ১০ লাইভ এর এডমিন মোঃ ফখর উদ্দিন ও দৈনিক ঘোষণা পত্রিকার সিলেট প্রতিনিধি মোঃ আব্দুল কাদির রাজু, বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র সিলেটের সদস্য কামীল আহমেদ, আবু তারেক সোহাগ, সাইদুল ইসলাম, শাকিল খান, সাইদ আহমেদ, আব্দুল্লাহ, আদিল ইমরান, সায়েম আহমদ, মামুন আহমদ, ফাহিম মাহমুদ, জাকারিয়া ইমন, তানভীর, তারেক রহমান, সাদেক আহমেদ, নাজিম আহমেদ, মাহফুজ রহমান, সাহিদ আহমেদ, মাহিন, নাবিল, জুবায়ের রাহি প্রমুখ।
চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহফুজ হোসেন এর নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম চোখের নানা সমস্যা নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
আয়োজকরা জানান, দিনব্যাপী চক্ষু ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জন ছানি রোগী বাছাই করা হয়। তাদের সিলেট ইনক্লুসিভ আই হসপিটালে ফ্রি অপারেশন করা হবে। এছাড়াও সকল রোগীকে বিনামূল্যে ওষধপত্র ও চশমা প্রদান করা হয়েছে।
ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠান শেষে মসজিদ আল জামাতুল মুসলিম বাংলাদেশ নর্থাম্পটন, ইউকের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবু বকর-কে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র সিলেটের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.