1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

রংপুরের তুষার কান্তি মন্ডল গ্রেফতার হয়েছে।

  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ দেখেছেন

এস এম শহিদুল ইসলাম বাবলু: রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। তার নামে ছয়টি হত্যা মামলাসহ ১১টি মামলা হয়েছে রংপুর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব-২-এর সন্ধায় সাভারের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।তুষার কান্তি রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।র‌্যাব-১৩ সিও উইং কামান্ডার মো: মমিনুল হক বিপিএম (সেবা) জানান, তাকে আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় ‍পুলিশের হাতে সোপর্দ করা হবে। রংপুরে এখনই আনা হবে কি না সে বিষয়ে তিনি কিছু জানাননি। তার নামে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আবু তাহির, অটোচালক মানিক, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ, স্বর্ণশ্রমিক মোসলেম উদ্দিন মিলন, কলা ব্যবসায়ী সাজ্জাদ, হত্যা মামলাসহ আরো একাধিক হত্যাচেষ্টা, ভাঙচুর, লুটপাট ও আত্মসাতের মামলা আছে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে কাজ না করায় তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি। তার বিরুদ্ধে সমবায় ব্যাংকের টাকা আত্মসাত ও সমবায় ভবন নির্মানের নামে অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা কামানোর অভিযোগ আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.