1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

সিলেটে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ দেখেছেন

মোঃ আব্দুল কাদির রাজু, দক্ষিণ সুরমা,সিলেট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সিলেট জেলা আহবায়ক কমিটি।
গতকাল বেলা ১১টায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সিলেট জেলার উদ্যোগে কালো পতাকা মিছিল শেষে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিলেট নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর কুলসুমা বেগমের নেতৃত্বে এবং সিলেট নার্সিং কলেজের ছাত্র তাহসিন রিয়াদের সঞ্চালনায় পরিচালিত হয় কালো পতাকা মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট নার্সিং কলেজের শিক্ষক অধিকারী লুক, মিনারা বেগম, সোমা দও, লিপিকা বিশ্বাস, শিউলী বেগম সোহেল আহমদ (বিভাগীয় সমন্বয়ক), ইমরান আহমদ তপাদার, তাজমহল মিয়া, ইলিয়াস আহমেদ, শাহানা বেগম, ইয়াসমিন বেগম, আফিয়া বেগম, তারিক হাসান, রাকিব ভূঁইয়া মুন্সি, নীলিমা পোদ্দার, রঞ্জিত সিংহ, মিলন সিংহ, ইমাম হোসেন, সীমারানি দত্ত, রাহমা বেগম, তাসলিমা আক্তার লিমা প্রমুখ। এছাড়াও সিলেট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ও মিডওয়াইফারি স্টুডেন্টস সহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর নার্সগণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.