1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদ রাজারবাগে মঙ্গলবার সন্ধ্যায় সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি ছাড়াও বর্তমান ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মোঃ ময়নুল ইসলাম এনডিসি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম ১৯৪৩ সালে বৃহত্তম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার নারায়নপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

চাকরি জীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বান্দরবান জেলার লামা সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বগুড়া জেলা ও মুক্তাগাছা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি শেরপুর, পঞ্চগড়, নীলফামারী, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি ও রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সালে অতিরিক্ত ডিআইজি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

উল্লেখ্য, পুলিশের সাবেক এই অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম আজ মঙ্গলবার রাজধানীর কাঁঠালবাগানস্থ নিজ বাসভবনে দুপুর ০১:৪৫ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.