1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে

আড়িয়াল খাঁ ও বিল পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে চলছে মহা উৎসব।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ দেখেছেন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় চলছে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব। কৃষি জমি ধ্বংস করে বাঁশকান্দি বিল পদ্মা থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারছে উত্তোলন করা হচ্ছে বালু।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) উপজেলার বাঁশিকান্দি ইউনিয়নের বিল পদ্মা নামক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের এ দৃশ্য দেখা যায়। এসব বালু পার্ষবর্তী একটি রাস্তার পাশে সরকারি খাস খতিয়ানে জায়গা ভরাট করে বাড়ি তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে বলে জানাযায়।

স্থানীয়রা বলছে, কৃষি নির্ভর এলাকায় এ ভাবে কৃষি জমি বিপন্ন করে বালু উত্তোলন করা হলে চরম হুমকিতে পড়বে কৃষি জমি বসতবাড়িসহ পার্শ্ববর্তী সরকারী বে-সরকারী অবকাঠামো সমূহ।

অবৈধ ড্রেজার মালিক নিজাম রহমান বলেন, এখান থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। আর আমি সাংবাদিক নাসিরের ভাই- নিজাম হোসেন, আপনারা সাংবাদিক নিউজ করে কিছু করতে পারলে করেন, আমি ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছি করবো।

এ ব্যাপারে বাঁশকান্দি ভূমি সহকারী কর্তকর্তা বেলায়েত হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। তবে আপনাদের কাছে প্রথম শুনেছি বিষয়টি অবশ্যই উপজেলা প্রশাসনকে অবহিত করে বন্ধ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন আবদুল্লাহ বলেন, আজ উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে, ২ টি অবৈধ ড্রেজার মেশিনের মালিককে ২ লক্ষ টাকা জরিমানা ও ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। বিল পদ্মা নদী থেকে বা কৃষি জমি থেকে এভাবে বালু উত্তোলন করা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি অবহিত হলাম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.