1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে র‌্যালী মিছিল করেছে মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা সহ কয়েকটি সংগঠন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ দেখেছেন
আজিজুন নাহারঃ সর্বশেষ ও সর্বশ্রেষ্ট রাসুল হজরত মুহাম্মাদ (সাঃ) এর পবিত্র জন্ম দিবস তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এবং ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষ্যে ১৬ই সেপ্টেম্বর ২০২৪ইং সোমবার বিকাল ৪টায় পুরনো ঢাকায় এক বর্নাঢ্য রেলী মিছিল আয়োজন করা হয় । এই মিছিলটি যৌথভাবে আয়োজন করে মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা, বাংলাদেশের সচেতন সমাজ (বাসস) এবং সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ ।
পুরনো ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ার উত্তর গেইট সংলগ্ন রোড হইতে এক র‌্যালী মিছিল আরম্ভ হইয়া, চাঁনখারপুল, বকশিবাজার, উমেষ দত্ত রোড, উর্দু রোড, চকবাজার, নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের গোল চত্বর, আবুল হাসনাত রোড, সাত রওজা, কায়েৎটুলী রোড, নীমতলী রোড হয়ে পুনরায় চানখার পুল হয়ে মীর ইয়াকুব ইমামবাড়ায় এসে শেষ হয় ।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবু মুসলিম বিন হাই, বাংলাদেশের সচেতন সমাজ (বাসস) এর সাধারণ সম্পাদক মোহাম্মাদ সেলিম, সম্মিলিত শিয়া মুসলিম পরিষদের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আহমেদ, মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার যুগ্ম সম্পাদক আবু মোহাম্মাদ, মুহাম্মাদী কিশোর পরিষদের আহবায়ক শাহ্ মোঃ আলী আব্বাস, মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা মহিলা পরিষদের যুগ্ম আহবায়ক রানী বেগম, সচেতন নারী সমাজের যুগ্ম আহবায়ক তাসনিম ফাতেমা লতা, মুহাম্মাদী ইয়াং জেনারেশনের যুগ্ম সদস্য সচিব আলী মাহাদী সহ অত্র সংগঠনগুলোর সকল স্তরের সদস্যবৃন্দ এবং পুরনো ঢাকার রাসুল ভক্ত অসংখ্য নারী পুরুষ ।
মিছিলের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পুর্ন সময়ব্যাপী বাংলাদেশ স্কাউটসের সদস্যবৃন্দ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যগন উপস্থিত থেকে মিছিলকারীদের সাথে অবস্থান করেন । মিছিল শেষে বিশ্ববাসীর জন্য কল্যান কামনা করে দোয়া করা হয় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.