হায়দার হাওলাদার: বরগুনার তালতলীতে কবুলিয়াত বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছোটবগী ইউনিয়নের সুন্দরীয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকেরা। এ মানববন্ধন কর্মসূচিতে প্রায় শতাধিক শিশু-কিশোর-যুবক ও বয়োবৃদ্ধরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক আমতলী উপজেলার হাল তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ৩৯ নং মৌজার সুন্দরীয়ার খাল বিভিন্ন জনের নিকট প্রদত্ত কবুলিয়াত বাতিল অত্যান্ত প্রয়োজন। যদি এই কবুলিয়াত বাতিল না করা হয় তাহলে আমাদেরকে কৃষি কাজ থেকে বিরত থাকা ছাড়া আর উপায় থাকবে না। এই কবুলিয়াত জমির কারনে প্রতিবছর জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমাদের জমির রোয়া পারা নষ্ট হয়ে যায়। তাই এই কবুলিয়াত বাতিল করা আমাদের প্রানের দাবি।
এসময় বক্তব্য রাখেন, সুন্দরীরা রাধাকৃষ্ণ মন্দিরের জমি দাতা মনিন্দ্র বিশ্বাস, প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব বিশ্বাস, আব্দুল খালেক বিশ্বাস প্রমুখ।