1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ)কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ দেখেছেন

মোঃ লতিফুর রহমান (লতিফ), বগুড়া: পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগান, পরিবেশ বাঁচান।এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) কর্তৃক এক বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। ১৬ সেপ্টেম্বর ২০২৪ ইং সকাল ১১ ঘটিকায় বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন ৩ নং খামারকান্দি ইউনিয়ন এর শুভগাছা দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রায় দুই শতাধিক ফলজ বৃক্ষ বিতরণ করা হয় ।
(আসফ)ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থারআইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) বগুড়া জেলার সাধারণ সম্পাদক মোঃ লতিফুর রহমান (লতিফ) প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা লায়ন খাইরুল আলম লাকিন,
উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন শুভগাছা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা কমিটির উপদেষ্টা কে এম আব্দুর রউফ প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল কাদের, বক্তব্য রাখেন শেরপুর উপজেলা কমিটির অন্যতম সিনিয়র সহ-সভাপতি মোঃ জুয়েল হোসেন , অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছোনকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, মাদ্রাসার এবতেদায়ী প্রধান শিক্ষক মাওলানা ইমাম হোসাইন। প্রধান আলোচক মাওলানা হায়দার আলী বলেন, উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তি ব্যবহার করিয়া কার্বন-ডাই-অক্সাইড ও পানি সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং অক্সিজেন ত্যাগ করে যে অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে আছি এবং আমাদের বিষাক্ত কার্বন ডাই অক্সাইড বর্জন করায় সেটা গাছ গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে সুতরাং এই বর্ষা মৌসুমে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। পরিশেষে সকল শিক্ষার্থী /শিক্ষক মন্ডলীদের মাঝে গাছ বিতরণ করা হয় এবং উক্ত মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.