1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

শুধু হেড লাইনটা সংশোধন হবে” লালমনিরহাটে বিজিবি ও স্থানীয় যুব সমাজের প্রীতি ভলিবল ম্যাচ এবং পূজা মন্ডপ পরিদর্শন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ দেখেছেন

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় বিজিবি সেক্টর কমান্ডার স্থানীয় পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিস্তা ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় যুব সমাজের মাঝে প্রীতি ভলিবল ম্যাচ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি সেক্টর কমান্ডার স্থানীয় পূজা মন্ডপ পরিদর্শন শেষে এবং মন্ডপের প্রতিনিধিগণের সাথে সাক্ষাত করে করে, পূজাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলার খবর নেন। এরপর জেলার পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের ভেরভেরিহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকালে বিজিবি ও স্থানীয় যুব সমাজের মাঝে একটি প্রীতি ভলিবল ম্যাচ এবং একই মাঠে সীমান্তের স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর সদর দপ্তর, রংপুরের সভাপতিত্বে মতবিনিময় সভা বক্তব্য দেন।
এসময় তিনি বলেন, যুবকরা হচ্ছে জাতির ভবিষ্যত। একটি সুস্থ যুব সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। খেলাধূলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার এবং নৈতিক শিক্ষার একটি শক্তিশালী মাধ্যম। মাদকাসক্তি সমাজের জন্য বড় হুমকি, যা তরুণদের জীবনের মানকে নষ্ট করে এবং পরিবার থেকে শুরু করে সমাজকেও ক্ষতিগ্রস্থ করে। এই ধরনের খেলার আয়োজন যুবকদের সঠিক পথে পরিচালিত করে, তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হয় এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে।
স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, গণমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার যুব সমাজ মিলে সকলে এগিয়ে আসলেই সীমান্ত অনুপ্রবেশ শূন্যের কোঠায় নেমে আসবে এবং চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হবে। বিগত বছর গুলোতে যারা দূর্নীতি ও বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিলো তারা যেনো কোন ভাবেই সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
এসময় তিনি বলেন, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি একটি ঐতিহ্য যা যুগের পর যুগ ধরে সমাজকে স্থিতিশীল এবং শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে সহায়তা করেছে। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং জাতি এখানে মিলেমিশে একসাথে বসবাস করে। এই সম্প্রীতি বজায় রাখতে হলে, আমাদের পরস্পরের প্রতি সম্মান, সহনশীলতা এবং সহযোগিতা দেখাতে হবে।
পরিশেষে তিনি উপস্থিত খেলোয়াড়দের ও যুব সমাজকে উৎসাহ প্রদান করতে তিনি খেলাধুলার সামগ্রী বিতরন করেন এবং উপহার প্রদান করেন। এছাড়াও তিনি স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানে চারটি সিলিং ফ্যান প্রদান করেন। উক্ত সভায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.