1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

স্বামীর সন্ধান দাবীতে স্ত্রীর সাংবাদিক সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ননদদের বিরুদ্ধে স্বামীকে লুকিয়ে রাখার অভিযোগে সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর বাঁশহাটা গ্রামের হানিফা খাতুন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি একজন শিক্ষিত মহিলা। আমার সহিত মোঃ গোলাম মোস্তফা (২৬) পিতা-মৃত মহির উদ্দিন, সাং-বাগড়া ফকির পাড়া, পোঃ মোলামগাড়ী, থানা-কালাই, জেলা-জয়পুরহাট এর বিগত ইং ০৪/০২/২০২৪ তারিখে মুসলিম শরিয়তের বিধান মোতাবেক ২,৫০,০০০/- টাকা দেন মোহরানা ধার্য্যে রেজিঃকৃত কাবিন নামা মূলে বিবাহ্ হয়। তৎপর স্বামী গৃহে গিয়া স্বামী-স্ত্রী রুপে ঘর সংসার করাকালে আমার ননদ-মোছাঃ তাজমহল ও মোছাঃ সেলিনা আমার শ্বশুর মহির উদ্দিনকে ভুল বুঝাইয়া আমার শ্বশুরের বিষয় সম্পত্তি হইতে আমার স্বামীকে বঞ্চিত করিয়া তাহাদের নিজ নামে লিখিয়া লইয়া গোপন রাখে। অতঃপর আমার উক্ত দুই ননদ, তাহাদের স্বামী সহ কতিপয় বহিরাগত ব্যক্তিদের সহযোগীতায় গত ইং ১৯/০৭/২০২৪ তারিখে আমার শ্বশুর বাড়ীতে আসিয়া আমার স্বামীর সহিত ঝগড়া করিয়া আমাকে ও আমার স্বামীকে শ্বশুর বাড়ী হইতে তাড়িয়ে দিলে আমি স্বামী সহ আমার পিতার বাড়ী উত্তর বাঁশহাটায় অবস্থান করি। তথায় আমি সহ আমার স্বামী মোঃ গোলাম মোস্তফা (২৬) স্বামী-স্ত্রী রূপে ঘর সংসার করাকালে আমার উক্ত স্বামী মোঃ গোলাম মোস্তফা (২৬) গত ইং ০৭/০৯/২০২৪ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় আমাকে কিংবা আমার বাবার বাড়ীর কাউকে কিছু না বলিয়া অজ্ঞাত স্থানে চলিয়া গিয়াছে। আমি সহ আমার পরিবারের সদস্যগন উক্ত তারিখের পর হইতে আমার স্বামীর সন্ধান করিয়া না পাওয়ায় আমার স্বামীর ব্যবহৃত মোবাইল নং-০১৩২০-৫৬৪১০১ তে রিং দিলে বন্ধ পাওয়া যায়। তৎপর আমি উক্ত বিষয়ে গত ইং ০৯/০৯/২০২৪ তারিখে সোনাতলা থানায় একটি জি,ডি করি। উক্ত জি,ডি নং-৩৯৪। আমি উক্ত জি,ডি করিবার পর আমার শ্বশুর বাড়ীর লোকদের সহিত যোগাযোগ করিলে তাহারাও আমার স্বামীর সন্ধান জানে না মর্মে আমাকে জানাইয়া আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করিতেছে এবং আমাকে মিথ্যা মামলায় জড়িত করিবার হুমকি- ধামকি প্রদান করিতেছে। উল্লেখ্য যে, আমার স্বামী মোঃ গোলাম মোস্তফা আমার নিকট থাকাকালে জনৈক ব্যক্তি ০১৭১৭-০১২৪১৭ নম্বর সিম হইতে আমার স্বামীর ব্যবহৃত ০১৩২০-৫৬৪১০১ তে রিং দিয়া বিভিন্ন প্রকার উস্কানীমূলক হুমকি ধামকি প্রদান করিতেছিলেন। এমতাবস্থায় আমি আপনাদের লিখনীর মাধ্যমে আমার স্বামীর ছবি সম্বলিত সংবাদ প্রচারের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আমার স্বামীকে উদ্ধার করিয়া পাইবার নিমিত্তে আজকে এই সংবাদ সম্মেলন করিলাম ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.