1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আনছার মোল্লাকে কারাগারে প্রেরণ

  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ দেখেছেন

মোঃ নুরুল আমিন , কলাপাড়াঃ কলাপাড়ায় ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা ও কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট সহ বিস্ফোরক আইনের পৃথক মামলায় লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার (১৫ সেপ্টেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। আদালতের সহকারী পুলিশ উপ-পরিদর্শক মো. মহিবুর রহমান এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মহিপুর থানা পুলিশ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আনছার উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

প্রসঙ্গত, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর নামে কলাপাড়া ও মহিপুর থানায় একাধিক মামলা দায়ের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মহিপুর থানায় দায়েরকৃত দুইটি রাজনৈতিক মামলায় আসামি করা হয় লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন মোল্লাকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.