মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ মহাস্থানে বেলা ১১টা ৩০ মিনিটে মহাস্থান টু শিবগঞ্জ রাস্তায় মহাস্থান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেসকো অফিসের সামনে মানববন্ধন করেন প্রিপেইড মিটার গ্রাহকরা।
তাদের একটা দাবি প্রিপেইড হাইনা মিটার অপসারণ করতে হবে এক দফা এক দাবি তারা বলেন যে আমরা এই মিটার চায়না আমরা পূর্বের মিটার চাই।
গত ২৫ আগস্ট তারা একটি নয় দফা দাবি নিয়ে আন্দোলন করেন এবং আন্দোলনের একপর্যায়ে তারা এই নয় দফা দাবি শিবগঞ্জে উপজেলা মহাস্থান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেসকো অফিসে উদ্ধোর্তন কর্মকর্তার কাছে ৯ দফা দাবি পেশ করেন এবং প্রদান করে তাদেরকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু ১৫ দিন পার হলে ও তারা কোন ব্যবস্থা না নেয়ায়। তার ধারাবিহকতা জের ধরে আজকে বেলা ১১টা ৩০ মিনিটে তারা আবারও বগুড়া শিবগঞ্জ মহাস্থান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এর অফিস (নেসকো) অফিসের সামনে মেইন সড়ক অবোরোধ করে। প্রায় ২ ঘন্টা অবোরধ করার পরে ও, অফিস বা প্রশাসনের কাছ থেকে হস্তক্ষেপ না নেয়ার তারা অফিসের ভিতরে প্রবেশ করে, অফিসের ভিতরে কাউকে না পেয়ে, তারা বগুড়া রংপুর মেইন রোড অবরোধ করেন। প্রায় ১ ঘন্টার ব্যবধানে দুই পাশে প্রায় ২/৩ কিলো মিটার গাড়ির জ্যাম সৃষ্টি হয়। এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম মহাস্থান অবস্থান নেন, এবং সবার সাথে কথা বলে, তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলেন, এবং জন সাধারনকে নিয়ে বিকাল ৩টার সময় তারা নেসকোর অফিসে সামনে অবস্থান করেন,, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জান উপস্থিত হয়ে, প্রকৌশলী মোস্তফা কামাল সহ, সেনাবাহিনি দায়িত্ব রত মেজর মোঃ মাহিকে নিয়ে আন্দোলনরত টিমের সদস্যরা নেসকো অফিসে আলোচনা করেন, আলোচনা শেষে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জান, সেনাবাহিনির মেজর, মাহি সহ গন্য মান্য ব্যক্তি উপস্থিত থেকে কথা বলেন সহকারী নিবার্হী প্রকৌশলী মোস্তফা কামাল, এমন সময় আন্দোলন কারীর মধ্যে থেকে কে বা কারা উদ্ধোর্তন কর্মকর্তা ও সেনাবাহিনিদের উপর জুতা-সেন্ডেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে সাংবাদিকদের উপর ও ক্ষিপ্ত হয়ে, লাইফ চালাতে নিষেধ করেন।
এমন সময় সেনাবাহিনি পরিস্থিতি নিয়ন্ত্রন করতে বাধ্য হয়ে লাঠি চার্জ করেন। পরে নেসকো অফিস আন্দোলন কারিদেরকে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ মন্ত্রনালয়ের বিদ্যুৎ অফিসের একটি চিঠি প্রদান করেন, এবং সর্বশেষ ৬ সপ্তাহ অথ্যাৎ প্রায় দেড় মাস সময় নেয়। এই দেড় মাসের মধ্যে একটা ব্যবস্থা করবে বলে জানান তারা। সহকারী প্রকৌশলী তিনি বলেন, বগুড়া শিবগঞ্জ এর বিষয় নিয়ে আমি আমার উদ্ধোর্তন কর্মকর্তাদের সাথে খুব দ্রুত আলোচনা করবো। শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জান তিনি বলেন, আমি জনসাধারেন হয়ে এই বিষয়ে বগুড়া ডিসি স্যারকে জানাবো, যেন খুব দ্রুত একটা ব্যবস্থা নেয় তিনি।