1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা

সকল সরকারি দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখতে সকল কর্মকর্তাদের নির্দেশনা নবাগত জেলা প্রশাসকের

  • আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ দেখেছেন

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক বলেন, আজ আমার প্রথম কর্মদিবস ছিল। কর্মদিবসের প্রথমদিনে জেলা সমন্বয় কমিটির সভাও ছিল। সেখানে উপস্থিত জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাফ জানিয়ে দিয়েছি, মৌলভীবাজারে আর দুর্নীতি চলবে না। সবাইকে নিজ নিজ দপ্তরে সরকারি সময়ানুযায়ী সকাল ৯টার আগেই কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কোনো সুবিধা থেকে যাতে মৌলভীবাজারের নাগরিকরা আর বঞ্চিত না হন সে বিষয়ে সবাইকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের শক্ত অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, সকল সরকারি দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখতে সকল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স দেখাবে। এ ছাড়া মৌলভীবাজারে মেডিকেল কলেজসহ পর্যটন খাতের উন্নয়নেও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, বাসস প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, এনটিভি ও ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলী, সংগ্রাম প্রতিনিধি মো: আজাদুর রহমান আজাদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও নিউজ টুয়েন্ট্রিফোর টিভি প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমদ দুলাল, ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম শেফুল, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, এশিয়ান টিভি প্রতিনিধি মো: মাহবুর রহমান রাহেল, কালের কন্ঠ প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, রুপালীবাংলা প্রতিনিধি সাহাজান আহমদ, দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহি কুটি, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ,দৈনিক খবরপত্র প্রতিনিধি আব্দুল বাছিত খান, দৈনিক ঘোষণা মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদসহ অন্যন্যরা। অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.