1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

এখনো ফেরেনি পাথরঘাটার ২৩ ট্রলারসহ ২৫০ জেলে

  • আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ দেখেছেন

মোঃ মহিবুল ইসলাম,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে অনেক জেলেরা উপকূলে ফিরে আসলেও এখনো বরগুনার পাথরঘাটার ২৩ ট্রলারের ২৫০ জেলে ফিরে আসেননি। এখন পর্যন্ত তাদের সম্পর্কে তথ্য দিতে পারছে না বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি।

রোববার (১৫ সেপ্টেম্বর) জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরপর কয়েকটি নিম্নচাপ হওয়ায় জেলেরা এ বছর লোকসানের মধ্যেই রয়েছে। কয়েকদিন আগে নিম্নচাপ শেষে সাগরে নামার পর আবারও সৃষ্ট হয় এই নিম্নচাপটি। কিছু জেলে ট্রলার ঘাটে ফিরে আসলেও লোকসানের কথা চিন্তা করে অনেক ট্রলার সাগরে থেকে যায়।

তিনি আরও বলেন, সাগর উত্তাল হলেও তারা কোথায় কী অবস্থায় আছে এখন পর্যন্ত জানা যায়নি। পাথরঘাটায় দুদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অনেকের মোবাইল বন্ধ। এ ছাড়া নেটওয়ার্ক সমস্যা থাকায় ফোনে জেলেদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা কিছু ট্রলার প্রস্তুত রেখেছি নিম্নচাপ শেষ হলেই ট্রলার ও জেলেদের খুঁজতে বের হবে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট মো. সাকিব মেহেবুব বলেন, পাথরঘাটার ২৩টি ট্রলার নিখোঁজ আছে জানতে পেরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি। সাগরের মধ্যে নৌবাহিনীর জাহাজে কিছু জেলে উদ্ধার হয়েছে তারা কোন এলাকার এখনও নিশ্চিত করা হয়নি। তবে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আশা করি নিখোঁজ জেলেদের শিগগির উদ্ধার করতে পারব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.