1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

লালমনিরহাটে ভারতীয় মাদকসহ আটক-২

  • আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ দেখেছেন

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে ভারতীয় ট্যাপেন্ডাবল ট্যাবলেট মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে দহগ্রাম থেকে পাটগ্রাম যাওয়ার পথে বিজিবির চেকপোস্টে দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ইসলামপুর এলাকার কামরুজ্জামানের ছেলে আমিনুর রহমান (২০) ও একই এলাকার আব্দুল মোন্নাফের ছেলে আব্দুর রহিমকে (৩৭) আটক করা হয়।

দহগ্রাম বিজিবি জানায়, শনিবার রাতে দহগ্রামের তিনবিঘা করিডোর চেকপোস্টে টহলে দায়িত্ব পালনের সময় একটি ইজিবাইককে থামায় বিজিবির সদস্যরা। এ সময় ইজিবাইকের যাত্রী আমিুনর রহমান কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি তাদেরকে আটক করে ও আমিনুর রহমান এবং চালক আব্দুর রহিমের সাথে থাকা দুইটি স্কুল ব্যাগ তল্লাশী করে।

এ সময় ৪ হাজার ৩৮০ পিচ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্ডাবল ট্যাবলেট পাওয়া যায়। । রাতেই রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোস্তফা কামাল বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটককৃতদেরকে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন,দহগ্রাম বিজিবি ক্যাম্পের বিজিবিদের দেওয়া মাদকের মামলায় আসামী দুইজনকে রোববার সকালে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.