1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

আগামী ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি মর্যাদার সাথে পালন করার আহবান এনডিপির

  • আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ আরবি হিজরি ১৪৪৬ এর ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে পালন করার আহবান জানান এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখেরি নবী আল আমিন হিসেবে সব ধর্ম-জাতির কাছে পরিচিত হযরত মুহাম্মদ (সা.)এর জন্ম ও ওয়াফাত দিবস ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল। মাত্র ৬৩ বছর জিন্দেগীতে তাঁর উপর নাযিল হয়েছে পবিত্র আল কোরআন।তিঁনি বিদায় হজ্জে ঐতিহাসিক ভাষনের মধ্যে দিয়ে সারা বিশ্বের মানব জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। ঐতিহাসিক মক্কা বিজয়ের পর শত্রুদের সাধারণ ক্ষমা ঘোষণা করে একটা নতুন অধ্যায় শুরু করেছেন।তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি ঐতিহাসিক শিক্ষা। পবিত্র কোরআন এবং হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)জীবনী আমরা যতবার পড়বো এবং আলোচনা করবো ততবারই আমরা সত্যের সঠিক পথে পরিচালিত হতে পারবো।প্রিয়নবী (সা.)কে অনুসরণ করলে আমরা কেউ বিপদগামী হবো না।আসুন আমরা সবাই মিলে সঠিক উপলব্ধি করে ন্যায় ও সত্যের পথ বেছেনি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত ও হেদায়েত দান করুন।

মহানবী মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি মাস রবিউল আউয়ালের ১২ তারিখে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.