মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে বসত বাড়ির জায়গার গাছ কাটা নিয়ে বিরোধ এক কৃষককে মারপিট থানায় অভিযোগ। থানার অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলা কিচক ইউনিয়নের খরপা গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে কৃষক জহুরুল ইসলাম(৫২) এর পৈত্রিক সূত্রে প্রাপ্ত দখলীয় ২ শতক জায়গায় অবস্থিত দীর্ঘ দিনের পুরাতন আমগাছ রয়েছে। একই গ্রামের মৃত আসহাব আলীর ছেলে ফজলু মিয়া সহ তার দলবল নিয়ে উক্ত জমির আমগাছ জোর পূর্বক কাটতে গেলে তাদের বাধা প্রদান করা হয়। এর জের ধরে গতকাল শনিবার সকালে কৃষক জহুরুল ইসলাম বাড়ির পাশে কাজ করার সময় তাকে প্রতিপক্ষ একা পেয়ে পিছন দিক থেকে সজোরে তাহার মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এঘটনার আহত জহুরুল ইসলামের ভাই আবু জাফর বাদি হয়ে থানায় অভিযোগ দাখিল করেছেন। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।