1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

লালপুর গ্রামে প্রবাসীর পিতামাতাকে পিঠিয়ে আহত করার পরও প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ দেখেছেন
সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউপির লালপুর গ্রামের আওয়ামীলীগের  হুসেন আলী,তার ভাতিজা শফিকুলের নেতৃতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের নিরীহ মধ্যপ্রাচী তিন প্রবাসী ভাইয়ের বৃদ্ধ বাবা মায়ের বসত ঘরে প্রবেশ করে বৃদ্ধ পিতামাতাকে মারপিঠ করে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীরা  ঘরের ভেতরে লুটপাটের করে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় । পরবর্তীতে মামলা হলে হামলাকারীরা  মামলার স্বাক্ষীদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে দেয়ার প্রাননাশের হুমকি অব্যাহত থাকায়   হুমকিদাতাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় লালপুর গ্রামবাসির আয়োজনে লালপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক লোকজন অংশগ্রহন করেন।  এ সময় বক্তব্যে রাখেন,মোঃ আবেদীন মিয়া,শামীম মিয়া,ফরিদ মিয়া,লাল মিয়া,রুহুল মিয়া,হাবু মিয়া ও রিপন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, লালপুর গ্রামের আওয়ামীলীগ সন্ত্রাসী ভূমিখেকো হুসেন আলী ও তার ভাতিজা শফিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী ২০২২ সালের ১ জুলাই স্মরণকালের ভয়াবহ বন্যার সময় লালপুর গ্রামের নিরীহ মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুল হামিদ,আব্দুল হেকিম ও আবুল বাশারের বসতবাড়ির নিজস্ব কাচা রাস্তায় নৌকা নিয়ে আসা যাওয়া করার কারণে তাদের এই রাস্তাটি ভেঙ্গে যায়।
এ সময় প্রবাসীদের বৃদ্ধ পিতা জজ মিয়া ও মাতা জহুরা খাতুন বাধা প্রদান করেন। এই কাচা রাস্তায় নৌকা লাগানোকে কেন্দ্র করে ঘটনার দিন হুসেন আলী ও তার ভাতিজা শফিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয়প্রবাসীদের বসতঘরে প্রবেশ করে বৃদ্ধ পিতা জজ মিয়া ও মাতা জহুরা খাতুনকে বেদড়ক পিঠিয়ে রক্তাক্ত করে। এই ঘটনায় আহতের মেয়ে মোছাঃ জায়েদা খাতুন বাদি হয়ে ২০২২ সালের ৩রা জুলাই হুসেন আলীর ভাই মৃত মিন্নত আলীর ছেলে শাহ আলম, জীবন মিয়া, সুন্দর আলীর ছেলে সাজ্ঞব আলী ও আলী এই চারজনকে আসামী করে   সদর মডেল থাানয় একটি মামলা দায়ের করেন।  এই মামলাটি চলমান থাকা অবস্থায় আসামীগণ মামলার স্বাক্ষী আহত জজ মিয়া,জহুরা খাতুনসহ তার স্বজনদের বিভিন্ন সময় প্রকাশ্যে দিবালোকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এই ঘটনায় মামলার বাদি জায়েদা খাতুন নিজের ও স্বজনদের জানমালের নিরাপত্তা চেয়ে ২০২৪ সালের গত  ৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় হুমকিদাতাদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী করেছেন। যার জিডি নং ৭৩৮ ।
অবিলম্বে এই সমস্ত আওয়ামীলীগ সন্ত্রাসী হুমকিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.