1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী রূপরেখা প্রকাশ করুন – জয়নুল আবদিন ফারুক

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, অল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী রূপরেখা প্রকাশ করতে হবে। তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় লুট হওয়া অর্থ ফেরত এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার আত্মীয় স্বজনরা গার্মেন্টস বন্ধ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং অবৈধ পন্থায় কোটি কোটি টাকা ও সম্পদের মালিক হয়েছেন। তাদের গ্রেফতার করে উপযুক্ত বিচার করতে হবে।

আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল (গোলটেবিল মিলনায়তনে) অন্তর্বর্তীকালীন সরকারের কাছে “আমাদের প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বরিশাল জেলা সমিতির সভাপতি প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, সেন্টার ফর হিউম্যান রাইট্স এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম, এস আর ক্রীড়া সংঘের সভাপতি এ্যাডভোকেট সাহিদা রহমান রিংকু, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া, আন্তর্জাতিক স্বাস্থ্য বিজ্ঞানী ডাঃ জাহিদুল বারী, দশ আঙ্গুল ফাউন্ডেশনের চেয়ারম্যান হৃদয় চৌধুরী, পল্টন থানা যুবদলের সহ-সভাপতি মোঃ ফজলুল হক মনি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এ্যাডঃ খান চমন-ই-এলাহী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ আল-আমিন হোসেন, যুগ্ম মহাসচিব শাহ মেহেদী হাসান লিটন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, সহ-আপ্যায়ন সম্পাদক ঈশা খাঁ। অনুষ্ঠান পরিচালনা করেন আরজেএফ’র অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম, ঢাকা মহানগর আরজেএফ’র সদস্য সচিব মোঃ জামাল সিকদার, পবিত্র কোরআন তেলোয়াত করেন আরজেএফ কার্যনির্বাহী সদস্য মুফতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.