মোঃ আলম মৃধা, নিজস্ব প্রতিবেদক, উত্তরা:আজ তুরাগ থানা কামার পারা স্কুল এন্ড কলেজের মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি বিএনপি ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক ঢাকা ১৮ আসনের আগামী নির্বাচনে এমপি পদপ্রার্থী, বেগম খালেদা জিয়া, ও তারেক রহমান, আদর্শের রাজপথের আন্দোলনের সৈনিক হাজী মোহাম্মদ মোস্তফা জামাল, তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন বিএনপির আগামী দিনগুলোর স্বপ্ন পুরনে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করে, তাকে কোন ধরনের ছাড় দেয়া যাবে না।
তুরাগ থানার ৫৪ নং ওয়ার্ডের কামার পাড়া স্কুল এন্ড কলেজের মাঠে প্রতিবাত সভায় বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি সদস্য মোহাম্মদ আফাজ উদ্দিন আফাজ, তুরাগ থানা ১ম যুগ্ম আহবায়ক বহু নির্যাতিতো মোঃ হারুনুর রশিদ খোকা, তিনি বলেন আমরা এখনো বিরোধী দল, আগামী দিনগুলো যেন বিরোধী দলের হয়ে থাকতে না হয় এর জন্য সকলকে জাগরণ থাকতে হবে,তুরাগ থানার যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম। তার নেতাকর্মীদের শান্ত থাকতে বলেছেন এবং স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যাবর্তন থেকে সতর্ক করেছেন। বক্তব্যে তুরাগ থানা সভাপতি হাজী মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন যদি বিএনপি নাম বলে কোন ধরনের চাঁদা বাজী, জোর জুলুম, অত্যাচার, নির্যাতন, করার পাঁয়তারা করে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে বক্তব্যে দক্ষিণ খান যুগ্ম আহবায়ক হায়দার কবির মিঠু বলেন, গত ০৫ আগস্ট খুনি হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার দোসরেরা এখনোও রয়ে গেছে। দীর্ঘ সতের বছর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে আর নয়, কেউ যদি বিএনপির স্বপ্ন কে ভূপন্ঠিত করে দলের ও দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে তবে তাকে ছেড়ে দেওয়া হবে না।
এ সময় কেন্দ্রীয় সাবেক সেক্রেটারি বাহার উদ্দিন বাঁতেন, চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা শিখা আপা, মহিলা বিষয়ক সাধারণ সম্পাদিকা আফসানা আপা, সহ আরো অন্যান্য নেতাকর্মী সকলে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।