নতুন বাংলাদেশ
মোঃ আতিকুর রহমান মিরন
উঠেছে রবি
দেখ না দেখ,বাংলার ছবি,
শিশির ভেজা ধানের শীষে
মাকড়সার জাল জড়িয়ে আছে।
পুকুর ডোবায়,ফুটেছে দেখো
শাপলা ফুলের হাসি,
শিউলি ফুলের গন্ধ বিলানো
ভ্রমরের সুরের বাঁশি।
পাখিদের কোলাহল সকালটা যেন
নতুন ভোরের আলো,
সবুজ ঘাসে ঝিকিমিকি করে
মুক্তার দানার মত।
রাখাল ছেলে যাচ্ছে নিয়ে
গবাদি পশুর পাল,
কৃষক ভাই কাস্তে হাতে
আপন কর্মে যায়।
মাঝি ভাই নৌকা ভাষায়
ভাটিয়ালি গানের সুরে,
জেলে ভাই জাল ফেলিয়ে
রূপালী ইলিশ ধরে।
কলকারখানায় শ্রমিক ভাই
অর্থের চাকা ঘুরায়,
নতুন বাংলাদেশ গড়তে এবার
সকলে ছুটে আয়।