1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

বগুড়ায় ৯ থানার ওসিকে একযোগে বদলি

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ দেখেছেন

এস.এম.জয়, জেলা প্রতিনিধি: বগুড়ার নয় থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অ্যাডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহকে ৬ এপিবিএন, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমকে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমীতে, সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহাকে ট্যুরিস্ট পুলিশে, ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানকে পিবিআইতে, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামকে সিআইডিতে, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীকে সিআইডিতে, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামকে ৪ এপিবিএন বগুড়ায়, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকারকে নৌ পুলিশে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।

আগামী ১৭ই সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা প্রজ্ঞাপণে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.