1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

বায়ান্ন টিভি ও আরটিভির সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ দেখেছেন

আশুলিয়া প্রতিনিধিঃ বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলী ও আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ এর উপর অতর্কিত হামলা চালিয়েছেন একদল স্থানীয় সন্ত্রাসী। মঙ্গলবার সন্ধ্যায় সাভারের আশুলিয়া ও গাজীপুর মহানগরীর সীমানাবর্তী জিরানি ওয়াপদা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানি ওয়াপদার এলাকায় মহাসড়ক দখল করে রাতে অবৈধভাবে গাড়ি পার্কিং করে চাঁদাবাজি করছে একদল স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। এমন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে সাইফুল ইসলাম চয়ন ওরফে কালা সাইফুল, রাশিদুল, আলম, আশিক, মামুন ও মোয়াজ্জেম মোল্লার নেতৃত্বে ১৫ থেকে২০ জন স্থানীয় সন্ত্রাসী দেশীয় অস্ত্রস্র সজ্জিত হয়ে বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলীর উপর হামলা করে। খবর পেয়ে সাংবাদিক রমজানকে উদ্ধার করতে গেলে আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ, রমজানের ভাই সুমন ও ভাতিজা আরমানকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.