1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮০ দেখেছেন

ফারুক হোসেন ​হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে পরকীয়া ও পারিবারিক কলহ। আর এই সামাজিক ব্যাধির অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে স্মার্টফোনের অবাধ ও অনিয়ন্ত্রিত ব্যবহার। স্থানীয় সচেতন মহল ও ভূক্তভোগীদের মতে, সঠিক সচেতনতা ছাড়া অনিয়ন্ত্রিত মোবাইল ফোন ব্যবহারের কারণে অঞ্চলে একের পর এক সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
​স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, যোগাযোগের সহজ মাধ্যমের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আসক্তি বৃদ্ধি পাচ্ছে। ফলে পারিবারিক মেলবন্ধন ও সম্পর্কের জায়গাগুলো শিথিল হয়ে পড়ছে, যা গড়াচ্ছে পরকীয়া ও বিচ্ছেদে। অভিভাবকরা জানান, পরিবারে এই বিচ্ছেদ ও অশান্তির সরাসরি শিকার হচ্ছে নিরপরাধ শিশুরা।
​মা-বাবার বিচ্ছেদ ও পারিবারিক বিশৃঙ্খলার কারণে সঠিক তদারকির অভাবে উঠতি বয়সের শিশুরা ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে পড়ছে। হতাশায় ভুগে এসব শিশু-কিশোর স্থানীয় মাদকসেবী ও বখাটেদের সংস্পর্শে জড়িয়ে পড়ছে, যা তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
​এ বিষয়ে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা থাকলেও তার অপব্যবহার প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি। পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় বাবা-মা উভয়কেই আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.