জোসনা আক্তার মাদারীপুর: সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মাদারীপুর জেলায় সদ্য যোগদান করা পুলিশ সুপার মো.সাইফুজ্জামান। আজ বুধবার সকল সাড়ে ১১ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে হলরুমে- সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকিরের সঞ্চালনায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মতবিনিময় সভায় প্রথমে জেলার সাংবাদিকদের সাথে পরিচিত হন পুলিশ সুপার। এরপরে পুলিশ সুপার তার কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাতে কথা বলেন। বর্তমানে বাংলাদেশ একটি নতুন আঙ্গিকে পরিচালিত হচ্ছে। তা-ই পুলিশ এখন আগের মতো নেই, বাংলাদেশের বর্তমান অন্তবর্তিকালীন সরকারের রাষ্ট্র নিয়ে যে পরিকল্পনা সে-ই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাব। এসময় _তিনি আরও বলেন,আমার সাথে দেখা করতে কারোর অনুমতি লাগবে না, পুলিশ সুপার কার্যালয়ের দর্জা জেলার সর্ব স্তরের জনগণের জন্য সবসময় খোলা থাকবে।
জেলা পুলিশ কোন সোর্স নিয়ে কাজ করবে না বলেও তিনি জানান। একমাত্র সাংবাদিকদের সহযোগীতা নিয়ে তিনি জেলার – জঙ্গি সংগঠন, মাদক, সন্ত্রাসসহ সকল অপরাধের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার করেন, জেলার নবাগত পুলিশ সুপার_ মোঃ সাইফুজ্জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার আইনশৃঙ্খলা বাহিনী ও জেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায়ার সাংবাদিকবৃন্দ।