1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১০৮ দেখেছেন

মোহাম্মদ মনজুরুল হক গাজী: রাজধানীতে ভাষা প্রশিক্ষণ, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ‘ভাষা প্রশিক্ষণ, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় পাঁচশতের মতো কবি, সাহিত্যিক, প্রকাশক, পাঠাগার প্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে ‘সাহিত্য, সংস্কৃতি ও ভাষার দক্ষতা বিকাশে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত পরিবেশনেরও আয়োজন ছিলো। দেশ-বিদেশের কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, প্রকাশক, পাঠাগার প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠী ও গবেষকেরা আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমেদ। বিশেষ আলোচক ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ভ্যালেরি অ্যান টেইলর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরান দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা মাহদি মোলারি আরানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই, সাবেক সচিব ও কবি এডভোকেট গরীব নেওয়াজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন রুনুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের পরিচালক (উপসচিব) ড.অশোক কুমার বিশ্বাস। বিশেষ বক্তা ছিলেন নেপালের কাঠমান্ডুর ইউনিক প্রো কেয়ারের পরিচালক তিলক জং খদ্রা এবং আন্তর্জাতিক কবি, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, মুক্তিযুদ্ধের লেখক ও গবেষক, অনুবাদক এবং সাহিত্য সংগঠক সৈয়দ মজহারুল পারভেজ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলাম উদ্দিন, আনোয়ারুল হোসেন, আনোয়ার হোসেন ফকির, প্রিন্সিপাল তমিজ উদ্দিন, রিয়াজ মাহমুদ, রহমান রাজীব, মাহফুজ উল হক শুভ, আবদুল্লাহ আল মাহমুদ, শাহনাজ পারভিন বেবী, ছিদ্দিক আলী, অমর চন্দ্র মণ্ডল, ফজলুর রহমান বকুল, দেওয়ান মুকুল, মাহবুব আলম, সোহেল আমলিগোলা ও খোকন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা লেখক ও অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শ্যামসুল হক বাবু এবং আয়োজক কমিটির সভাপতি বিশিষ্ট ঔপন্যাসিক এম মিরাজ হোসেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও গীতিকার, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের বান্দরবান শাখার শিল্পী প্রকাশ চন্দ্র বড়ুয়া, আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ বেতারের উপস্থাপক-সংবাদ পাঠক জেবুন্নেসা মুনিয়া এবং বান্দরবানের প্রধান শিক্ষক জয়নাব। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে উপস্থিত ছিলেন শিক্ষক ও আমেরিকা প্রবাসী মো. মাহমুদুল হক দুলাল। এছাড়াও শিক্ষক ও কবি বিশ্বজিৎ কুমার দাস, সাবেক মহাব্যবস্থাপক আবদুল জলিল, রাজু সরকার, ইমরান দেওয়ান এবং তমালিকা দাস।আলোচনায় অতিথিরা বাংলা ভাষার পাশাপাশি চীনা ও ইরানি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শেখার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করেন। আয়োজকদের মতে, ভাষা, সাহিত্য ও সংস্কৃতির পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দেশ-বিদেশের কবি, লেখক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই ছিলো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.