1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

বগুড়ায় শিবগঞ্জ টিসিবি’র ডিলারদের কাছে চাঁদা দাবি চলছে দেখার কেউ নেই

  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক,  বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এবার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির গুরুত্বর অভিযোগ করেন । ওই নেতার প্রভাব খাটিয়ে ২৮ জন টিসিবি’র ডিলারদের কাছে চাঁদা দাবি করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল এর কতিপয় নেতারা। চাঁদা না দিলেই মিথ্যা মামলায় হেনস্থা করা হচ্ছে তাদের।সংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভুগী টিসিবি’র নিয়োগপ্রাপ্ত ডিলারা।

ডিলার মাসুদ রানা সাংবাদ সম্মেলনে আরও তাঁর লিখিত বক্তব্যে বলেন, শিবগঞ্জ উপজেলার জনস্বার্থে সরকার কর্তৃক প্রদানকৃত টিসিবি’র পণ্য সামগ্রী নির্দিষ্ট কমিশনে বিক্রি করে পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করে থাকি। শিবগঞ্জ উপজেলার একটি স্বার্থেন্বেষী কুচক্রী মহল তাদের স্বার্থে হাসিলের উদ্দেশ্যে সমগ্র উপজেলার ডিলারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরর পর থেকে বাদী ও স্বাক্ষীগণ আসামী ডিলারগণকে মোবাইল ফোনে এবং বিভিন্ন লোক মারফত নানাভাবে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিয়ে আসছে।

ডিলারগণের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং পেশিশক্তি প্রয়োগ করে, জীবন জীবিকার পথ কেড়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই কুচক্রী মহল। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের প্রত্যক্ষ ইন্ধনে তার ভাতিজা শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন এবং শিবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক আব্দুল বারী প্রতিজন ডিলারের নিকট থেকে প্রতিমাসে ৩৫০০ টাকা করে চাঁদা দাবী করে।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, আমরা তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে না চাইলে প্রভাব খাটিয়ে তারা আমাদের টিসিবি’র মালামাল সরবরাহ বন্ধ রেখেছে। তারা আমাদের ২৮ জন টিসিবি ডিলারের ডিলারশীপ ছিনিয়ে নেয়ার জন্য আমাদের বিরুদ্ধে ইতোপূর্বে শিবগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুল ইসলাম আল আমিনকে ভূয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বানিয়ে বাদী করে আমাদের নামে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটি মামলা দায়ের করিয়েছে। মামলা থেকে আমাদের নাম কেটে দেয়ার জন্য প্রতিজন আসামীর কাছ থেকে ৫০ হাজার টাকা দাবী করা হচ্ছে।

আপনারা ডিলার প্রতি ৩৫০০ টাকা করে দিলে মীর শাহে আলম ভাই উপজেলা নির্বাহী অফিসারকে বলে দিবেন, তখন আপনারা টিসিবি’র মালামাল তুলতে পারবেন। আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিলার আহসান হাবিব, রুবেল, মোশারফ, মতিন, জাহাঙ্গীর, রেহেদুল
মেহেদী, রাসেল ।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভুগী টিসিবি’র নিয়োগপ্রাপ্ত ডিলারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.