1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮৩ দেখেছেন

‎মনিরুল ইসলাম ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামে ৮ বছরের এক কণ্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী হামিদ মন্ডল নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযোগটি ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের দাবি, ঘটনার পর থেকে শিশুটি আতঙ্ক ও মানসিক অস্বস্তির মধ্যে রয়েছে।
‎
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ২রা অক্টোবর রোজ শুক্রবার সকাল ১১:০০ ঘটিকার সময় আদাচাকী গ্রামে শিশুটির সঙ্গে অভিযুক্ত হামিদ মন্ডল এ ঘটনাটি ঘটায়। ভুক্তভোগীর মা জানান আমার শিশু কণ্যাটিকে চিপস খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে তার গুপ্ত অঙ্গে হাত দেয় ও অসাধ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি শিশুটি পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাটি জানতে পারেন।
‎
‎শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনাটি জানার পর তারা বিষয়টি স্থানীয়ভাবে অবহিত করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। তবে ঘটনার প্রকৃত কারণ, পরিস্থিতি ও অভিযোগের সত্যতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।‎ঘটনার বিষয়ে বেলকুচি থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা।
‎‎স্থানীয়দের প্রশ্ন, এত অল্প বয়সী একটি শিশুকে ঘিরে এমন অভিযোগ ওঠার পর ঘটনাটি যথাযথভাবে তদন্ত করা হয়েছে কি না এবং শিশুটির নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।
‎
‎শিশুটির পরিবারের দাবি, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত চান এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
‎অভিযোগের বিষয়ে হামিদ মন্ডলের বক্তব্য জানতে ঘটনার দিন সন্ধায় বেলকুচি থানার উপস্থিত থাকা অবস্থায় অভিযুক্তর কাছে জানতে চাইলে তিনি বলেন এসব মিথ্যা অভিযোগ এ-কাজ আমি করিনি, সম্পর্কে শিশুটি আমার নাতনী। পারিবারিক জেরে আমাকে ফাঁসানো হয়েছে। ‎
‎এ- বিষয়ে বেলকুচি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ এসেছে, আমরা গুরুত্বপূর্ণের সহিত সঠিক ও সুষ্ঠু তদন্তের উপর উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.