1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮৩ দেখেছেন

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ‎ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের চরফারুকী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (৩ অক্টোবর) সকালে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরফারুকী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের সামনে থেকে দক্ষিণ দিকে বেড়িবাঁধ হয়ে চরফারুকী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ১০ বছর আগে সড়কটি সংস্কার করা হলেও এরপর আর কোনো সংস্কারকাজ হয়নি। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
‎
‎এলাকাবাসীর অভিযোগ, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থী, রোগী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগ বাড়লেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
‎
‎মানববন্ধনে বক্তব্য দেন মো. রিয়াজ, নুরুল ইসলাম, মো. খায়ের, মাওলানা আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা বলেন, দীর্ঘদিনের অবহেলায় সড়কটির বেহাল দশা তৈরি হয়েছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি। এ সময় তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারকাজ শুরুর দাবি জানান।
‎এ বিষয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম বলেন, “বর্তমানে সড়কটি সংস্কারের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। তবে বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.