1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫৪ দেখেছেন

মো:সুমন মন্ডল,জয়পুরহাট(কালাই) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক। গত শুক্রবার বিকেল ৪টার দিকে মহেশপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন সাজ্জাদুল হক। এ সময় তিনি ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে জিন্দারপুর ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করবেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন, সাধারণ মানুষের কথা শুনবেন এবং ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখবেন। তাদের কয়েকজন সাজ্জাদুল হকের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নিজেদের মতামত তুলে ধরেন। তবে স্থানীয়দের কেউ কেউ জানান, প্রার্থীদের প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচনের পর বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ও জবাবদিহিতার বিষয়টিও তারা গুরুত্ব দিয়ে দেখছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফিরোজ কবির, আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা রেজ্জাকুল ইসলাম, কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় ব্যক্তিবর্গ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.