মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষে বগুড়ার শিবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত ও আহত পরিবারের খোঁজখবর নেওয়া এবং আর্থিকভাবে সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এ কথা বলেন।
তিনি বলেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা চাই না, আর কোনো বাবা এভাবে তার সন্তানকে হারাক। আমরা চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক। আমরা চাই- বাংলাদেশে এখন থেকে কোনো চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি আর চলবে না। কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, দুষ্কৃতকারী যদি আমার দলের লোকও হয় বা এ ধরনের কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়া। কারণ বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না। গত ১৭ বছরে আওয়ামী লীগ যে ভুল করেছে সে ভুল বিএনপি করবে না।
ছাত্র-জনতার গণআন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জে নিহত সেলিম মাস্টার ও শ্রমিক দল নেতা রনির পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করে তাদের পরিবারের খোঁজখবর ও আর্থিকভাবে সহায়তা করা হয়।
আমিনুল হক বলেন, আমরা চাই জনগণকে সঙ্গে নিয়ে, তাদের প্রত্যাশাকে নিয়ে এবং জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে। সেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার-আমার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে