1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা

বিশ্বনাথে প্রবাসীদের দানে দ্রুত এগিয়ে চলছে ওয়ান পাউন্ড হাসপাতালের নির্মাণ কাজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ দেখেছেন

মোঃ আব্দুল কাদির রাজু ,দক্ষিণ সুরমা, সিলেট: প্রবাসী অধ্যূষিত সিলেটের বিশ্বনাথে নির্মাণ করা হচ্ছে দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল। হাসপাতাল নির্মাণ করতে এ পর্যন্ত প্রবাসী ও দেশের বৃত্তশালীদের কাছ থেকে দান এসেছে প্রায় ৩ শত হাজার পাউন্ড। দানের টাকায় বর্তমানে বিল্ডিংয়ের ছাদ ডাইয়ের কাজ চলছে। ছাদ ডালাই কাজ পরিদর্শন করতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হাসপাতাল পরিদর্শন করেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের ট্রেজারার, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সিরাজুল ইসলাম সা’দ। তিনি হাসপাতালের কাজ পরিদর্শন করেন এবং হাসপাতাল নির্মাণকারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের দ্রæত কাজ করতে অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারপার্সন, সিইও, ডাক্তার শানুর আলী মামুন, স্থানীয় উপদেষ্ঠা কমিটির সদস্য শেখ মো. মনির মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, হাসপাতালের স্থানীয় কো-অর্ডিনেটর, সাংবাদিক, তজম্মুল আলী রাজু, শেখ মো. শাহজাহান আহমদ, সংগঠক রুমেল আলী, ওহিদুর রহমান সাগর।
হাসপাতাল পরিদর্শন শেষে দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের ট্রেজারার মাওলানা সিরাজুল ইসলাম সা’দ বলেন, হাসপাতাল নির্মাণের জন্য প্রবাসীরা প্রায় ৩ শত হাজার পাউন্ড দান করেছেন। তাদের দানের টাকায় হাসপাতালের নির্মাণ কাজ চলছে। দানের টাকার মধ্যে প্রায় আড়াই শত হাজার পাউন্ডে কাজ করা হয়েছে। বাকী ৫০ হাজার পাউন্ড দিয়ে হাসপাতালের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, এই হাসপাতাল নির্মাণের জন্য আরো অনেক টাকার প্রয়োজন। প্রবাসী ও দেশের বৃত্তশালী ভাই-বোন এগিয়ে এসে স্বপ্নের হাসপাতাল নির্মাণে এগিয়ে আসার ও দান করার অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.