বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের বোয়ালখালীতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পল্লী কর্ম সহায়ক (পি কে এস এফ) ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ( আই ডি এফ)’র যৌথ উদ্যেগে উপজেলা মৎস্য অফিস কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, এম এস ইন ফিশারীজ এর ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিমুল বড়ুয়া, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( আই ডি এফ) র শাখা ব্যবস্থাপক মোবিনুল ইসলাম, এ্যাকমি ল্যাবরেটরি লি: এর এরিয়া ম্যানেজার মো. মিলন হোসাইন, উপজেলা মৎস্য অফিস সহকারী আবু নোমান ও মেরিন ফিশারীজ প্রজেক্টের রাশা আদে মোরসালিন।
এসময় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য খামারে অপ্রচলিত রাসায়নিক পদার্থ এন্টিবায়োটিক, রাসায়নিক সার,খাবার মাত্রাতিরিক্ত ক্ষতিকর প্রভাব বিষয়ে উপজেলার ২৫ জন মৎস্য চাষিদের প্রশিক্ষণ প্রদান করা হয়।